মানবিকতা

12th April 2020 District
মানবিকতা


আজ ফারাক্কা সমিতির সভাপতি মহাশয়া আনজুমাআরা খাতুন এর উদ্যোগে  সামাজিক দূরত্ব বজায় রেখে  ৬০০ গরীব এবং অসহায় দুঃস্থ পরিবার কে খাদ্য সামগ্রী (চাল, ডাল, সয়াবিন, আলু, পেঁয়াজ, সাবান ) বিতরণ করা হল। উপস্থিত ছিলেন ফারাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী, আইসি জয়দেব ঘোষ ও অন্যান্য নেতৃবৃন্দ।এ প্রসঙ্গে সভাপতি আনজুমারা খাতুন বলেন দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করছি, লকডাউনের ফলে দৈনন্দিন আয়কারী শ্রমিকদের করুণ অবস্থা আমাকে ব্যাথিত করেছে,সেই অনুপ্রেরণা থেকে সাধ্যমত সাহায্য করলাম, আগামীতেও পাশে থাকবো,এই কর্মকান্ডে দরিদ্র মানুষের মুখে একচিলতে হাসি ফোটানোর মধ্যে যে আনন্দ তা হয়তো অন্য কোথাও নেই।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।