#বিভিন্ন_রাজ্যে_শ্রমিকদের_অবস্থা_আশঙ্কাজনক
পাকুড় পলেটেকনিক কলেজ, বর্তমানে বন্দিশালা মানে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টার, যেখানে মুর্শিদাবাদে পরিযায়ী ২২৩ শ্রমিক আটকে রয়েছে , সেখানে এই ছেলেটি গুরুতর অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে দীর্ঘক্ষন পড়ে থাকার পর অবশেষে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ছেলেটির নাম - সাদ্দাম সেখ, বাড়ি তালাই (উমরপুর)।
সঠিক পরিমানে , সঠিক সময়ে, এবং ভাল মানের খাবার না খেতে পেয়েই এভাবে অসুস্থ হয়েছে বলে অভিযোগ। না খেতে পেয়ে বাকিদেরও শারিরিক অবস্থা খুবই খারাপ।
তাই, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরের MP, MLA, মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকট কড়জোড়ে অনুরোধ যে এই সব পরিযায়ী শ্রমিকদের কথা একটু ভাবুন। তা না হলে এরা না খেতে পেয়েই মারা যাবে। এদের পরিবারের লোক খুব দুঃচিন্তায় দিন কাটাচ্ছে।।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ভাইরাল করুন এবং অসহায় দের পাশে দাড়ান।।