ফারাক্কায় জলে ডুবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা

24th April 2020 District
ফারাক্কায় জলে ডুবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা


#তিনদিন পর ভেসে উঠল নদীতে ডুবে মৃত যুবকের দেহ#

নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা: নদীতে স্নান করতে গিয়ে ডুবে যাওয়ার তিনদিন পর ভেসে উঠল ফরাক্কা থানার মহেশপুর পঞ্চায়েতের মুসকিনগর গ্রামের খাবির সেখ(৩৫) ওরফে কাবলুর মরদেহ।মুসকিনগর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সামসেরগঞ্জের শিকদারপুরে তার মরদেহ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ভেসে ওঠে।ওই সময় নদীতে থাকা মাঝিরা লাশটি জল থেকে নৌকায় তুলে গ্রামবাসীদের সহযোগিতায় অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।খবর পেয়ে খাবির সেখের নিকটাত্মীয়রা গিয়ে তার দেহ সনাক্ত করেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মৃত যুবকের ময়নাতদন্তের পর সন্ধ্যা পাঁচটা নাগাদ পরিবারের লোকজনের হাতে দেহ তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বটতলা গ্রামের কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

মৃতের স্ত্রী বেলি বিবি জানান, সোমবার দুপুরে তাঁর স্বামী খাবির সেখ ও পুত্র তারিকুল সেখ(১০) একসঙ্গে গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীয় মাঝি টিনু হালদার তাঁদের আর্তনাদ শুনে দুজনকেই বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তিনি তারিকুল সেখকে বাঁচাতে সক্ষম হলেও তলিয়ে যায় খাবির সেখ। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলেও রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর জেলা সফর নিয়ে ব্যস্ত থাকায় সেদিন প্রশাসনের পক্ষ থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়নি বলে স্থানীয় পঞ্চায়েত সদস্য অসিম জাফরের দাবি। পরদিন ডুবুরি নামিয়ে দেহ উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় প্রশাসন।

মঙ্গলবার মুসকিনগরে গিয়ে মৃত যুবকের পরিবারকে সমবেদনা জানান ফরাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমারা খাতুন। তিনি মৃতের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।