ফারাক্কার খোদাবানদপুর মিনিব্যাঙ্ক

24th April 2020 District
ফারাক্কার খোদাবানদপুর মিনিব্যাঙ্ক


মুর্শিদাবাদের ফারাক্কার খোদাবানদপুর কৃষি সমবায় সমিতি দীর্ঘ কয়েক দশক যাবত কৃষিঋণ প্রদান, স্বয়ম্ভর গোষ্ঠীদের ঋন প্রদান, ছোট ছোট গ্রুপ করে তাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের স্বাবলম্বী করে তোলা থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিক কাজকর্মে জড়িয়ে যুব সমাজকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে গরীবদের কাছে মার্গ দর্শক হয়ে দাঁড়িয়েছে।এ প্রসঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক ফারাক্কা শাখার সুপারভাইজার জানান রাজ্য সরকারের অধীনে থাকা এসকেইউএসগুলো কৃষকের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কেসিসি কার্ড, কৃষি ঋন প্রদান ও পরিশোধ সবকিছু গ্রাহকদের সরলীকরণের কথা মাথায় রেখে বাস্তবায়ন করা হয়েছে, অন্যান্য ব্যাঙ্কের থেকে সুদের হার ও বেশী এখানে,তাই নির্দিধায় সমাজের সব বর্গের মানুষ তাদের মুলধন জমাতোলা করতে পারেন,গত 31/03/2020 এর মধ্যে খোদাবন্দপুর এস কে ইউ এস লিঃ এর যত জন সদস্য কৃষি পরিশোধ করেছিলেন তাঁদের সকলকেই 09/04/2020 হইতে   18/04/2020 তারিখে পূনরায় ঋণ দেওয়া হলো l এই কাজ সমবায় ব্যাঙ্ক ও কৃষি সমবায় সমিতি ছাড়া কোনো ব্যাঙ্কের পক্ষে করা অসম্ভব বলে দাবি করেন এই মিনি ব্যাঙ্কের ম্যানেজার মোসারফ হোসেন।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।