রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের খুঁটিনাটি

25th April 2020 District
রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের খুঁটিনাটি


#জরুরী_বিষয়

** অবশেষে রাজ্য সরকার ঘোষিত “ প্রচেষ্টা “ প্রকল্পের চূড়ান্ত রূপরেখা তৈরি করলো সরকার ।
***১০ই এপ্রিলের বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশ হলেও, আজই আমাদের হাতে এসেছে । 
এই প্রকল্পটি ১৫ই এপ্রিল, ২০২০ থেকে ১৫ই মে, ২০২০ পর্যন্ত চালু থাকবে ।

★কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা অর্থাৎ এককালীন ১০০০ টাকা পেতে পারেন ?

১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।
২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।
৩) যিনি পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের সুবিধা পান না ।
৪) পরিবারের মধ্যে একজন দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও সন্তানগণ ) ।
৫) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শরাঞ্চলে এস. ডি. ও  এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদী । 
৬) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন - দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।
৭) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের  “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে । 
8) সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রমদপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাঙ্কে ঐ অর্থ সরাসরি পাঠিয়ে দেবে ।

★দরখাস্ত কিভাবে করবেনঃ
১) আবেদনকারীকে ইংরাজী বা বাংলা যে কোন একটি ভাষায় নির্দিষ্ট ফর্মে দরখাস্ত করতে হবে ।
২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।
৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।
৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।
৫) মোবাইল নং দিতে হবে ।
৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFS কোড সতর্কতার সাথে ঠিকভাবে পূরণ করতে হবে ।
৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFS কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে |





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।