কবে বিশ্ব করোনা মুক্ত হবে জেনে নিন

27th April 2020 District
কবে বিশ্ব করোনা মুক্ত হবে জেনে নিন


কবে শেষ হবে করোনার প্রকোপ? ভ্যাকসিন খোঁজার পাশাপাশি এই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে দেশ-বিদেশের বিজ্ঞানী মহলে। সেই উত্তর খুঁজতে গিয়েই সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় এবং ডেটা ড্রিভেন ইনোভেশন ল্যাবের গবেষকরা একটা রিপোর্ট প্রস্তুত করেছেন। তাতে বলা হচ্ছে, গোটা বিশ্ব থেকে করোনা সম্পূর্ণ বিদায় নিতে ডিসেম্বর মাস হয়ে যাবে। ব্যতিক্রম থাকবে আরব দুনিয়ার বাহরিন। সেখানে করোনার প্রভাব সম্পূর্ণ শেষ হতে আগামী বছর ফেব্রুয়ারি মাস এসে যাবে। তবে এরই মধ্যে আশার বাণী একটাই, ঘাতক করোনা ভাইরাসের প্রকোপ কমতে শুরু করবে মে মাস থেকেই। শুধু তাই নয়, পৃথিবীর ৯৭ থেকে ৯৯ শতাংশ দেশ থেকে করোনা বিদায় নেবে আগামী জুন-জুলাই মাসেই। যে তালিকায় রয়েছে ভারতও। গবেষণা থেকে পাওয়া রিপোর্ট বলছে, কোভিড-১৯’এর প্রকোপ ৯৭ থেকে ৯৯ শতাংশ কম হয়ে যাবে মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে। আর জুলাই মাসে সম্পূর্ণ করোনমুক্তি ঘটবে ভারতের। আরও স্পষ্টভাবে ওই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের উল্লেখ করেছেন গবেষকরা। এই রিপোর্ট যদি বাস্তব রূপ নেয়, তাহলে তা সত্যিই হবে দেশবাসীর কাছে স্বস্তিদায়ক।
প্রায় প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই আলাদা আলাদা করে এরকম রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতেই দাবি করা হয়েছে, এখন পৃথিবীর মধ্যে করোনার প্রভাব সবথেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনা আগে হানা দিলেও খুব শিগগিরি তা বিদায় নিচ্ছে না। এমনকী, মার্কিন মুলুক থেকে এই ভাইরাস একেবারে বিদায় নিতে আগস্ট হয়ে যাবে। একইভাবে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্তিনা, কানাডা, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, আর্মেনিয়া, ফিনল্যান্ড, বেলারুস, সিঙ্গাপুর, আফগানিস্তান, জার্মানির মতো দেশও আমেরিকার আশপাশ দিয়েই সম্পূর্ণ করোনামুক্ত হবে। অর্থাৎ, সেই আগস্ট মাসে। করোনা প্রভাবিত ইউরোপের আরও দুই দেশ, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসের করোনামুক্তি যথাক্রমে জুলাই ও সেপ্টেম্বর মাসে ঘটতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। অন্যদিকে, ইরানে এর প্রভাব শেষ হতে অক্টোবর মাস চলে আসবে। বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে তা যথাক্রমে জুলাই এবং সেপ্টেম্বর মাস।
গবেষকদের কথায়, দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা কত, কী হারে তা রোজ বৃদ্ধি পাচ্ছে, কত রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে, কী হারে মানুষ সুস্থ হচ্ছেন প্রভৃতি একাধিক তথ্যকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে। সেই ভিত্তিতেই রিপোর্ট প্রস্তুত হয়েছে। তবে এরই পাশাপাশি নিয়মিত পরিসংখ্যানের দিকে নজর রাখছেন তাঁরা। প্রতিনিয়ত দুনিয়াভর পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। দিনকয়েক আগেও যেভাবে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বাড়ছিল, তাতে কিন্তু লাগাম পরানো গিয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা কমেছে। এভাবেই যদি পরিস্থিতি বদলাতে থাকে, তাহলে পরিসংখ্যানেও বড়সড় রদবদল হবে। তখন রিপোর্ট একইরকম নাও থাকতে পারে। বদল আসতে পারে। গবেষকদের কথায়, লকডাউন সহ আমাদের অভ্যাস এই পরিসংখ্যানে বড়সড় প্রভাব ফেলেছে। তাই সেগুলোও কতটা বজায় থাকছে, তা দেখা দরকার। কারণ, পৃথিবী জুড়ে মার্চের শেষ থেকে যে পর্যায়ক্রমে লকডাউন চলছে, তার ফলে সমাজে একটা পরিবর্তন এসেছে। তার উপর ভিত্তি করেই বর্তমান পরিসংখ্যান। অর্থাৎ ভবিষ্যতে যদি তাতে বড়সড় পরিবর্তন হয়, তাহলে করোনার চিত্রটাও বদলে যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে রিপোর্ট তৈরি হবে।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।