লকডাউন বৃদ্ধি হল

1st May 2020 District
লকডাউন বৃদ্ধি হল


দেবাশীষ পাল ( মালদা ) : বাইরে থেকে ফিরে আসা অনেক শ্রমিক সচেতনতার অভাবে হোম কোয়ারান্টিনে যাচ্ছেন না এমনই অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে উঠছে। এমনকি বিভিন্ন ক্ষেত্রে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ উঠেছে ভিন জেলা এবং ভিন রাজ্য ফেরত শ্রমিকদের একাংশ। কিন্তু মালদার কৌতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আলাদাই চিত্র  কোলকাতা থেকে ফেরত ৯ জন পরিযায়ী শ্রমিক নিজেরাই নদীর ধারে একটি আমবাগানে কোয়ারেনটিন সেন্টার হিসাবে তারা নিজেরাই তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন। তাদের এই উদ্যোগ দেখে হতবাক হয়েছেন কৌতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সতীচড়া কলোনি এলাকার বাসিন্দারা। 

সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,  মালদার কৌতুয়ালি গ্রাম পঞ্চায়েতের সতীচড়া কলোনির  ৯ জন শ্রমিক কাজ করতে গেছিল উলুবেরিয়ারতে। সেখানে গিয়ে লকডাউনে তারা আটকে পড়েন। তখন  তারা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ দাসের সাথে  ফোনে যোগাযোগ করেন  ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ দাস ইংরেজবাজারের তৃণমূল বিধায়ক  নিহার রঞ্জন ঘোষের সাথে যোগাযোগ করে অনুমতি পত্র নিয়ে তাদেরকে মালদায় ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন । প্রথমে তাদেরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান ডাক্তার তাদের নয়জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় । কিন্তু তারা গ্রামে ফিরে বাড়ি না গিয়ে কালিন্দী নদীর ধারে একটি নির্জন আমবাগানে তাঁবু খাটিয়ে রয়েছেন। সেটিকেই তারা কোয়ারেনটিন সেন্টার হিসেবেই মনে করে আছেন । 

ওই শ্রমিকেরা জানিয়েছেন,  ১৪ দিন তারা এই ভাবেই আমবাগানে থাকবে। ১৪ দিন পর চিকিৎসকের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র নিয়েই নিজেদের গ্রামের বাড়ি ফিরবেন। তারা বরো বলেন যদি আমাদের শরীরলে কোন কিছু ধরা পরে তাহলে আমাদের পরিবারে ছরিয়ে পরবে পারে তাই আমরা নিজেদের পরিবার ও গ্রামবাসিদের সুস্থ রাখতে এই বাগানে রয়েছি।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।