দেখে নিন জনধন অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তি কবে পাবেন

2nd May 2020 District
দেখে নিন জনধন অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তি কবে পাবেন


প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার আওতায় মহিলাদের জন ধন অ্যাকাউন্টে ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার জন্য সরকার, ব্যাঙ্কগুলিকে দ্বিতীয় দফার অর্থ মঞ্জুর করেছে। প্রায় ২০ কোটি মহিলা এর ফলে উপকৃত হবেন। যে সব সুবিধাপ্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট “0” এবং “1” দিয়ে শেষ হচ্ছে, তারা, ৪ঠা মে ব্যাঙ্কে গিয়ে টাকা তুলতে পারবেন। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা “2” ও “3”, তারা ৫ তারিখ ব্যাঙ্কে যাবেন। “4”ও “5” সংখ্যা দিয়ে শেষ হওয়া অ্যাকাউন্ট ধারকরা ৬ই মে ব্যাঙ্কে গিয়ে টাকা পাবেন। একইভাবে “6” ও “7” নম্বর দিয়ে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেষ হচ্ছে, তারা ৮ই মে আর “8” ও  “9” দিয়ে যাদের অ্যাকাউন্ট শেষ হচ্ছে তারা ১১ই মে ব্যাঙ্কে গিয়ে টাকা পাবেন।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।