লকডাউন ভঙ্গকারীদের জবাব পুলিশের

5th May 2020 9:15 am District
লকডাউন ভঙ্গকারীদের জবাব পুলিশের


লকডাউনে বাইক ও গাড়ি রুখতে এবার কিছুটা কড়া হল জঙ্গিপুর জেলা পুলিশ । রাস্তায় অনুমতি ছাড়া গাড়ি চালাতে দেখলেই “হুইল ক্ল্যাম্প ” দিয়ে আটকে দেওয়া হল গাড়ি । এমনকি ছাড় পেল না যাত্রীবাহী টোটোগুলিও। জঙ্গিপুরের পুলিশ সুপারের নির্দেশে এসডিপিও ও ট্রাফিক পুলিশ সোমবার রঘুনাথগঞ্জ শহর জুড়ে দাপিয়ে বেড়াল।
সোমবার সকাল থেকেই রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ফুলতলা পর্যন্ত ২২ টি টোটো সহ অন্তত ৩০টি গাড়ি এইভাবে লক করে দেওয়া হয়েছে । তবে পরিস্থিতি বুঝে হাড়ও দেওয়া হয়েছে কিছু বাইককে। 
বাড়ালার খাবির শেখ তার ভাইকে নিয়ে ফিরছিলেন জঙ্গিপুর হাসপাতাল থেকে । সেখানে ভর্তি রয়েছেন তার এক মহিলা আত্মীয়।হাসপাতাল থেকে আসার প্রমাণ পেয়ে অবশ্য ছেড়ে দেওয়া হয় তাদের দুজনকে। তবে মুখে মাস্ক না থাকায় পুলিশ থেকে একটি মাস্কও  পরিয়ে দেওয়া হয়। একই ভাবে উমরপুরের একটি আবাসিক স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ভাগ্নেকে নিয়ে বড়জুমলা কলোনীতে বাড়ি ফিরছিলেন ওবাইদুর রহমান । আটক করা হয় তার বাইকও। মামার মুখে মাস্ক থাকলেও ভাগ্নের মুখে কেন মাস্ক নেই এই নিয়ে পুলিশের ধমক খেতে হয় তাদের । তবে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয় সে বাইকও। 
এক যুবক কোনও কারণ দেখাতে পারেন নি শহরের পথে বাইক নিয়ে ঘোরার । হুইল ক্লাম্প দিয়ে লক করে দেওয়া তার বাইক। এক ছোট গাড়ির মালিকও  পুলিশের কোপে পড়েন। কেন গাড়ি নিয়ে রাস্তায় ঘুরছেন তার কোনও কারণ দেখাতে পারেন নি তিনিও । গাড়ি লক হয় তারও । বাদ পড়েন নি টোটো  চালকেরাও। এদিন লক করা হয় ২২টি টোটো। এদের মধ্যে রয়েছেন রফিক শেখের গাড়িও। তার কথায় , “ কদিন ধরেই বাড়িতে বসে রয়েছি। যদি কিছু রোজগার হয় সেই আশাতেই পথে বেরিয়েছিলাম। ফুলতলায় পুলিশ ধরে লক করে দেয় টোটোর চাকা।”
একের পর এক লক করা গাড়ি পড়ে থাকেই রাস্তার পাশেই। হুইল ক্ল্যাম্প দিয়ে লক করার ফলে গাড়ি , বাইক ও টোটোগুলি কেউই আর চালিয়ে নিয়ে যেতে পারবে না ,যতক্ষণ না পুলিশ লকের তালা খুলে দেয়। 
এদিন বিভিন্ন ব্যাঙ্কের সামনেও পুলিশি নজরদারি ছিল অনেকটাই কড়া । গত মাসে পেনশন তোলার সময় বয়স্ক ব্যক্তিদের লাইনে দাঁড়ানো নিয়ে কিছু কিছু অভিযোগ ওঠে । এ মাসে এদিনই ছিল পেনশন তোলার প্রথম দিন । সকাল থেকে সামাজিক  দূরত্ব বজার রাখতে তাই পুলিশ এদিন ছিল বেশ কড়া । এসডিপিও নিজেও কয়েকটি ব্যাঙ্কে যান পরিস্থিতি দেখতে । তিনি জানান , পেনসনাররা বয়স্ক মানুষ বলেই এই  বিশেষ পুলিশি নজরদারি রাখতে বলা  হয়েছে সমস্ত থানাকে শহর ও গ্রামের ব্যাঙ্কগুলিতে । #





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।