ভয়াবহ গ্যাস লিক বিশাখাপত্তনমে

7th May 2020 11:21 am District
ভয়াবহ গ্যাস লিক বিশাখাপত্তনমে


বিশাখাপত্তনমে ওষুধ কারখানায় গ্যাস লিকে মৃত শিশু সহ ৮, অসুস্থ প্রায় ৫০০০

বিশাখাপত্তনমে এক ওষুধ সংস্থায় গ্যাস লিক করায় মৃত্যু হয়েছে শিশু সহ মোট ৮ জনের। অসুস্থ প্রায় ৫০০০ মানুষ। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের আরআর ভেঙ্কটাপুরাম গ্রামে এলজি পলিমার্স শিল্পে। ওই ওষুধ সংস্থায় রাসায়নিক গ্যাস লিক হওয়ার পরে ৮ জন প্রাণ হারিয়েছেন। এমনটাই ইংরেজি হিন্দুস্থান টাইমসের খবরে প্রকাশ করা হয়েছে। মৃত দের মধ্যে একটি শিশুও রয়েছে। এই ঘটনায় কয়েকশো অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে, গ্যাস লিক হয়ে আশেপাশের প্রায় ২০ টি গ্রামে ছড়িয়ে পড়েছে।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।