বিনামূল্যে ওষুধ পেতে হোয়াটসঅ্যাপ করুন

10th May 2020 9:11 am District
বিনামূল্যে ওষুধ পেতে হোয়াটসঅ্যাপ করুন


 করোনা নিয়ে মোদি সরকারের তিন ব্যক্তি তিনরকম কথা বলছেন। দেশকে বিভ্রান্ত করছে মোদি সরকার।পশ্চিমবঙ্গের মতো রাজ্যের দিকে আঙুল কেন তুলছে বিজেপি ?

পশ্চিমবঙ্গের মতো রাজ্যের দিকে আঙুল তোলার আগে সরকার নিজেদের মধ্যে সমন্বয় বাড়াক বলেও সমালোচনা চড়ালেন কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন। অন্যদিকে, পিএম কেয়ার্স ফান্ডের অডিটের দাবিতে শনিবার ট্যুইটারে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং প্রধান সরকারি ক্ষেত্রগুলি থেকে বিপুল অনুদান পেয়েছে পিএম কেয়ার্স ফান্ড। এই ফান্ডের অডিটের বিষয়টি নিশ্চিত করা উচিত প্রধানমন্ত্রীর। ফান্ডে টাকা আসা এবং খরচের বিষয়টি রেকর্ড রাখা এবং জনসাধারণের সামনে তুলে ধরা উচিত। এদিকে, এদিন ভিডিও দেখিয়ে অজয় মাকেন বলেন, লকডাউন ঘোষণা করতে আসার সময় গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী জানান মহাভারতের যুদ্ধ ১৮ দিনে শেষ হয়েছিল। একইভাবে ২১ দিনে করোনা যুদ্ধ জয় করব। তাই ২১ দিন লকডাউন। আবার নীতি আয়োগের ডা. ভি কে পল রীতিমতো রেখাচিত্র দেখিয়ে গত ২৪ এপ্রিল সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, ১৬ মে’র পর করোনা সংক্রমণ মুক্ত হয়ে যাবে দেশ। অন্যদিকে, ডা. রণদীপ গুলেরিয়ার মতো এইমসের ডিরেক্টর যখন আশঙ্কা করছেন জুন-জুলাই মাসে করোনার ভয়ঙ্কর রূপ হতে পারে, সেখানে গতকাল লব আগরওয়ালের বক্তব্য, ভারতে ভয়ঙ্কর কোনও অবস্থাই হবে না। তাহলে? কার কথা মানব আমরা, প্রশ্ন ছুঁড়ে অজয় মাকেন বলেন,





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।