সৈয়দ রাফিকা সুলতানা অগ্নিশর্মা

16th May 2020 9:04 am District
সৈয়দ রাফিকা সুলতানা অগ্নিশর্মা


গতকাল সন্ধ্যায় ত্রান বিতরণ করতে গিয়ে নিজের দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা, তার অভিযোগ জলঙ্গীর পরশপুর চলে ত্রান নিয়ে যাওয়ার সময় কিছু দুষ্কৃতকারীরা ত্রান সামগ্রী লুটপাট করে নিয়ে পালায়, কয়েকজন পিস্তল ঠেকিয়ে প্রানে মারার চক্রান্ত করে, ফেসবুক লাইভে অভিযোগ করেন দুষ্কৃতকারীরা বিধায়ক আব্দুর রাজ্জাক ও তৃনমূল ব্লক সভাপতি রাকিবুল ইসলামের ইন্ধনে এই কাজ করেছে। তিনি আরো বলেন আমার ওপর সাম্প্রদায়িক অভিযোগ লাগানো হয়েছে আমি নাকি হিন্দুদের ত্রান দিচ্ছি, কিন্তু আপনারা বলুন গরীবদের সাহায্যের সময়  কি জাত দেখা উচিত, গভীর রাতে থানায় কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন,এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন, এদিকে ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছে সিপিএম ও কংগ্রেসের কর্মীরা,তারা আক্রমণের নিন্দা করেছেন।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।