মুখ্যমন্ত্রীর আশির্বাদধন্যা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী মহাশয়ের স্নেহধন্যা অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্যের অভিনীত আসছে আবার গোধুলী, শীঘ্রই রিলিজ হতে চলেছে গোধুলী'র পার্ট ২, পার্ট ১ টা সবার ই দেখা | এবার পার্ট ২ দেখার অপেক্ষায় রয়েছে দর্শক | পার্ট ১ এ দর্শক নায়িকা দেবশ্রী কে দেখেছিল এক আদর্শ স্ত্রী, আদর্শ প্রেমিকার চরিত্রে | যার চোখে ছিল অনেক স্বপ্ন , সংসার করা শ্বশুর বাড়ি তে গিয়ে গোটা পরিবার কে নিয়ে | কিন্তু তার সেই স্বপ্ন টা ভেঙ্গে গেছিল , এক দুরারোগ্য ব্যাধী তাকে গ্রাস করেছিল , তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল , দু চোখে স্বপ্ন নিয়ে , শ্বশুর বাড়ি গিয়ে সংসার করা তার আর হয় নি | তবে এবার পার্ট ২ তে নতুন কি চমক আছে সেটা দেখার জন্যই সবাই অধীর আগ্রহে বসে আছেন দর্শকরা | তবে এটুকু জানা গেছে এবার পার্ট ২ তে জুটি বেঁধেছেন দেবশ্রী ওরফে রাই, অভির সাথে | তবে এই অভি পার্ট ১ এর অভি এক নয় | অভিনেতা অর্নব এর পরিবর্তে এবার ছোট পর্দার অতি পরিচিত মুখ অভিনেতা অভিনন্দন ওরফে অভি কে দেখা যাবে রাই সুন্দরীর এর সাথে জুটি বাঁধতে | কাহিনী ও চিত্র নাট্য ও পরিচালনা শ্রী বরুনের ই| আর নায়িকা দেবশ্রী ওরফে রাই আরও জানান যে এই গোধুলী পার্ট ২ এর শ্যুটিং এর মূল উদ্দেশ্য হল , করোনা ভাইরাসের জন্য লকডাউনের কবলে পরে প্রচুর দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ আছেন , যাদের আর্থিক অনটন দেখা দিয়েছে , সেই সকল মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে, এই প্রজেক্ট থেকে অর্জিত টাকা | ঘরে বসেই শুটিং করছেন তিনি | নায়িকা দেবশ্রী ওরফে রাই এর আগেও তার মানবীকতার নিদর্শন দিয়েছেন নিজের এলাকার অস্বচ্ছল পরিবার গুলোর পাশে দাঁড়িয়ে , তাদের ওপর তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন , টানা ১৪ দিন যাবৎ কয়েক শো পরিবার কে খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য করেছেন লকডাউন চলা কালীন | আগামী দিনেও আরও করবেন | ওনার এই মানবীকতা দেখে এলাকা বাসীও খুশী , পেশায় অভিনেত্রী হলেও নেশায় নেত্রী বলাই চলে, মাটির মানুষ মাটিতে নেমে জনসেবায় নিয়োজিত থাকছেন, মানুষ হয়ে জন্মেছি যখন ভালো মানুষ হয়ে মরতে চাই বলে তিনি জানিয়েছেন।