অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য অভিনীত গোধূলি পার্ট টু রিলিজ

4th June 2020 11:01 am District
অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য অভিনীত গোধূলি পার্ট টু রিলিজ


প্রখ্যাত অভিনেত্রী, সমাজসেবী ও তৃনমূল নেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য অভিনীত গোধূলি পার্ট - ২ মেগাহিট হয়েছে, রিলিজ করার পরেই অসংখ্য দর্শকের নজর কাড়ে এই ওয়েবসিরিজ। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই সিনেমা থেকে অর্জিত আয় লকডাউনে ক্ষতিগ্রস্ত ও আমফানের ক্ষতিগ্রস্ত দুঃস্থ অসহায়দের মাঝে তুলে দেওয়া হবে,অভিনয় পেশা হলেও মাটিতে নেমে জনসেবা করতে চাই, দুঃস্থদের দুর্দশা আমাকে নাড়া দেওয়া তাই আমি তৃনমূল দলের সঙ্গেও যুক্ত হয়েছি,তাহলে আরো বেশি পরিমাণে ও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে, দুঃস্থদের দুর্দশা আমার অন্তরাত্মাকে নাড়া দিয়েছে, তাই তাদের পাশে দাঁড়িয়েছি, উল্লেখ্য তিনি ছাত্র রাজনীতি থেকে তৃনমূল দলের সঙ্গে যুক্ত, তৃনমূল ছাত্র পরিষদ দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের ভাগ্নি এই দেবশ্রী ভট্টাচার্য্য,তাই তার শরীরে বইছে রাজনীতির রক্ত, মামার সুপরামর্শে রাজনীতির ময়দান কাপাচ্ছেন এই টলিউড অভিনেত্রী।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।