আমফান বিধস্ত সুন্দরবনে ত্রান নিয়ে অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য

7th June 2020 1:13 pm District
আমফান বিধস্ত সুন্দরবনে ত্রান নিয়ে অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য


মোঃ হাসান::আমফান বিধস্ত সুন্দরবনের বাসন্তীর শিবদাসী গ্রামে ত্রান সামগ্রী নিয়ে হাজির টলিউড অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য ও তার তার পুরো টিম,উদার মানসিকতার মানুষ দেবশ্রী বরাবরই মাটিতে নেমে কাজ করতে ভালোবাসেন,যে পরিবারগুলো তার অভিনীত সিনেমা ও সিরিয়াল দেখার ফলে সাধারণ থেকে সফলতার শিখরে পৌঁছানো সেই পরিবারগুলো আজ পথ চেয়ে, সত্যি তো মানুষ একে অপরের উপর নির্ভরশীল,আজ সেই অন্তরাত্মার ডাকে দেবশ্রী পৌঁছে যাচ্ছেন প্রতিদান দিতে, উল্লেখ্য সদ্য রিলিজ হওয়া গোধূলি পার্ট টু থেকে অর্জিত অর্থ দুর্গতদের মাঝে বিলিয়ে নজর কেড়েছেন নেকদুনিয়ার। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সুভাশিষ চক্রবর্তী মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দরবনে পৌঁছান, তিনি আরো বলেন আমি দীর্ঘ চল্লিশ দিন ত্রান বিতরণ করেছেন কলকাতায় লকডাউন পিড়িত মানুষের মাঝে, এবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে দাঁড়াতে পেরে ধন্য মনে করছি, কয়েকশোটি পরিবারের হাত ত্রান সামগ্রী দিয়েছি, আগামীতে আরো দেবো।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।