অর্জুনপুর GP,মহেশপুর GP এবং নায়ানসুখ GP তে অনিয়মিত কারেন্টের লোডশেডিংয়ের বিরুদ্ধে অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাবের পক্ষ হইতে ইলেকট্রিক অফিস,বিডিও অফিস, অর্জুন পুর গ্রাম পঞ্চায়েত এবং ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দেওয়া হলো।
এই অভিযোগটি আমরা ডিভিশনাল ম্যানেজার (জঙ্গিপুর) এবং রিজিওনাল ম্যানেজার (বহরমপুর) এ পাঠানোর ব্যবস্থা করেছি।
আগামী রবিবার হইতে প্রত্যেক রবিবার সকাল ৭ টা হইতে সকাল ১০টা পর্যন্ত কারেন্টের তারের আশেপাশের গাছের ডাল কাটা হবে।
আগামী 14 জুন (রবিবার) সকাল ৭ টায় অর্জুনপুর রেলগেটের দক্ষিণপ্রান্তের কারেন্টের তারের আশেপাশের গাছের ডালগুলো কে কাটা হবে।সেই জন্য উক্ত এলাকায় সকাল 7 টা হইতে সকাল ১০টা পর্যন্ত কারেন্টের ব্রেকডাউন থাকবে। এই কাজে সমগ্র গ্রামবাসীর সাহায্য কামনা করছি।
অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাব সর্বদা মানুষের কাছে এবং মানুষের পাশে।