পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি কোরোনা পজিটিভ

14th June 2020 8:59 am District
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি কোরোনা পজিটিভ


পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা পজিটিভ।

                                               ওহিদ রেহমান

ক্রিকেট বিশ্বের অন্যতম গ্ল্যামার বয় এবং পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার অধিনায়ক শাহীদ আফ্রিদি করোনা পজিটিভ। বুমবুম আফ্রিদিই হলেন ক্রিকেট বিশ্বের আলোচিত প্রথম কোভিড পজিটিভ।  শনিবার তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে তিনি বলেন,- আমি বৃহস্পতিবার থেকে অসুস্থতা বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা পেয়েছিল। আমার পরীক্ষা হয়েছে এবং দুর্ভাগ্যক্রমে আমি কোভিড পজিটিভ। সবাই, আমার জন্য দোয়া করবেন।


Shahid Afridi

✔@SAfridiOfficial

I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome

44.6K

1:55 PM - Jun 13, 2020

দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে (১৯৯৬-২০১৮) আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলেছেন, ২৭ টি টেস্ট (১৭১৬ রান এবং ৪৮টি উইকেট), ৩৯৮ ওয়ানডে (৮০৬৪ রান এবং ৩৯৫টি উইকেট) এবং ৯৯ টি -২০ (১৪১৬ রান এবং ৯৮টি উইকেট) আন্তর্জাতিক ম্যাচ।

বর্তমানে তিনি তাঁর নামাঙ্কিত দাতব্য প্রতিষ্ঠানের পক্ষে নিরলস কাজ করে চলেছেন। করোনা প্রাদুর্ভাবের প্রাক্কালে তিনি অসহায় মানুষদের সাহায্য করেছেন নিয়মিত।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং তার সতীর্থদের পক্ষে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।